জানা গিয়েছে শনিবার বিশ্বের অন্যতম বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনস -এর উদ্দেশে টেকঅফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। নিহত যাত্রীদের মধ্যে ২জন জার্মান, ২জন স্প্যানিশ এবং ৭জন ইতালীর পর্যটক ছিলেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
![]() |
| পেরুতে বিমান দুর্ঘটনা, ছবি- ইন্টারনেট |
পেরুর নাজকা প্রদেশের প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানটি পিসকো বিমানবন্দর থেকে টেকঅফ করেছিল। এটি ছিল একটি সাইটসিয়িং উড়ান, যার উদ্দেশ্য ছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত নাজ়কা লাইনস আকাশপথ থেকে পর্যটকদের দেখানো। কিন্তু টেকঅফের কয়েক মিনিটের মধ্যেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নাজ়কা শহরের কাছে পুয়েবলো ভিয়েখো এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয়।


