স্কাই বাংলা, বাঁকুড়া: নিয়ম রয়েছে। কিন্তু, সেই নিয়মকে একাংশ বাইক চালক লঙ্ঘন করেন বলে বারবার অভিযোগ উঠে। রাজ্যে পালাবদলের পরই এবার হেলমেট ছাড়া বাইক চালালে কড়া পদক্ষেপ পুলিশের। শনিবার বাঁকুড়ার মেজিয়ার নন্দনপুর মোড় ও নাকা চেকিং-এ হেলমেট বিহীন বাইক আরোহীদের পাকড়াও করে ফাইন কাটে পুলিশ। পাশাপাশি হেলমেট বিহীন আরোহীদের হেলমেট পরা নিয়ে সচেতন করেন মেজিয়া থানা এবং দুর্লভপুর ট্রাফিক পুলিশের আধিকারিকরা।
![]() |
| হেলমেট বিহীন বাইক আরোহীদের আটক, নন্দনপুর |
হেলমেট ছাড়াই দ্রুতগতিতে বাইকে ছোটায় অনেকে। ফলে দুর্ঘটনা এবং প্রাণহানিও ঘটনা ঘটে প্রায়ই। বহু ক্ষেত্রে বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে তাতেও তাদের দমানো যায়নি। এবার অবস্থার পরিবর্তনের জন্যই কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।রাজ্য সরকার এবার ট্র্যাফিক নিয়ন্ত্রণে বিশেষ জোর দিয়েছে। নবান্ন থেকে রাজ্য পুলিশের একগুচ্ছ নির্দেশিকা জারি হয়েছে। ট্র্যাফিক বিভাগ ও থানাগুলিকে যৌথভাবে অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।


