উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস

SKY BANGLA TV
0


স্কাই বাংলা ডেস্ক: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে চলেছে ঝড়বৃষ্টির দাপট। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে।
প্রতীকী ছবি, ইন্টারনেট 

বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। মৌসুমি অক্ষরেখার অবস্থানও অনুকূল। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১ অগাস্ট থেকে ৫ অগাস্ট পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ৩ অগাস্ট উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৫ ও ৬ অগাস্ট বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ অগাস্ট দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির অ্যালার্ট জারি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top