স্কাই বাংলা, কলকাতা: বিজেপি প্রার্থী হিরণের জয়কে ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন তাঁর স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জি। তিনি জানান, মানুষের বিপুল সমর্থন ও ভালোবাসায় তিনি গভীরভাবে আপ্লুত।অনিন্দিতা চ্যাটার্জির কথায়, “মানুষ যে এত ভালোবাসা দিয়েছে বিজেপিকে এবং বিজেপির প্রার্থীদের, তার জন্য খুব ভালো লাগছে। শেষমেশ হিরণ তো আমার মেয়ের বাবা, তাই ব্যক্তিগতভাবে এই জয় আমার কাছেও অত্যন্ত আনন্দের।”
![]() |
| হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা, ছবি: ইন্টারনেট |
তিনি আরও বলেন, খড়্গপুরে নির্বাচনী প্রচারের শুরু থেকেই তিনি হিরণের পাশে ছিলেন এবং কাছ থেকে দেখেছেন সাধারণ মানুষের উচ্ছ্বাস ও সমর্থন। তাঁর দাবি, সেই সময় থেকেই স্পষ্ট ছিল মানুষের মন কোন দিকে ঝুঁকছে। যদিও শ্যামপুরে প্রচারে তিনি সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তবুও বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন যে সেখানেও একইভাবে বিজেপির প্রতি মানুষের ভালোবাসা দেখা গেছে।অনিন্দিতার মতে, গোটা বাংলায় যে ‘বিজেপি ঝড়’ বয়ে গিয়েছে, তারই প্রভাব পড়েছে এই জয়ে। মানুষের এই সমর্থনই শেষ পর্যন্ত হিরণের জয়ের পথ সুগম করেছে বলে তিনি মনে করেন। এই জয়ের মাধ্যমে শুধু রাজনৈতিক ময়দানেই নয়, ব্যক্তিগত জীবনেও আনন্দের আবহ তৈরি হয়েছে হিরণ ও তাঁর পরিবারের মধ্যে।


