পশ্চিমবঙ্গ সরকারের সরকারি প্রতীকে বদল, অশোকের সিংহস্তম্ভই এবার একমাত্র সরকারি প্রতীক

SKY BANGLA TV
0


স্কাই বাংলা, কলকাতা: রাজ্য প্রশাসনের তরফে বড় সিদ্ধান্ত। এবার থেকে পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র সরকারি প্রতীক হিসেবে ব্যবহার করা হবে ভারতের জাতীয় প্রতীক অশোকের সিংহস্তম্ভ। সরকারি নথি, দপ্তরের সাইনবোর্ড, বিজ্ঞপ্তি, সরকারি ওয়েবসাইট সহ সমস্ত সরকারি কাজে ধাপে ধাপে এই নতুন প্রতীক কার্যকর করা হবে বলে প্রশাসনিক সূত্রে খবর।

এতদিন পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব প্রতীক বিভিন্ন সরকারি কাজে ব্যবহৃত হলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় প্রতীককেই একমাত্র সরকারি পরিচয় হিসেবে তুলে ধরা হবে। প্রশাসনের দাবি, এর ফলে সরকারি ব্যবস্থায় একরূপতা বজায় থাকবে এবং জাতীয় পরিচয়ের সঙ্গে আরও সুস্পষ্ট সংযোগ তৈরি হবে।

ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে এই নির্দেশিকা পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই জেলার প্রশাসনিক ভবন, ব্লক অফিস, পঞ্চায়েত দপ্তর এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে নতুন প্রতীক লাগানোর কাজ শুরু হতে পারে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top