স্কাই বাংলা: বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দাদাগিরি-তে আসতে চলেছে বড় পরিবর্তন। দীর্ঘদিনের সঞ্চালক সৌরভ গাঙ্গুলির জায়গায় এবার সঞ্চালনার দায়িত্ব নিতে পারেন টলিউড সুপারস্টার দেব। এর আগে শোনা গিয়েছিল, প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেস অথবা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জিৎ-এর নাম। তবে শেষ পর্যন্ত সেই জল্পনায় জল ঢেলে নতুন মুখ হিসেবে উঠে এসেছে দেবের নাম।
জানা যাচ্ছে, সৌরভ গাঙ্গুলি এবার অন্য একটি বড় রিয়েলিটি শো-তে যুক্ত হতে চলেছেন, ফলে ‘দাদাগিরি’-তে নতুন সঞ্চালক আনার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতারা। নির্মাতাদের পক্ষ থেকেও দেবের উপর ভরসা রাখা হয়েছে। খুব শীঘ্রই পরিচালক অভিজিৎ সেনের তত্ত্বাবধানে প্রোমো শ্যুট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেবের উপস্থিতিতে ‘দাদাগিরি’ নতুন মাত্রা পেতে পারে এবং দর্শকদের আগ্রহ আরও বাড়বে

