নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: বদলে যাচ্ছে FASTag-এর বার্ষিক চার্জ। আগামী ১ এপ্রিল থেকে FASTag-এর বার্ষিক চার্জ বৃদ্ধি করছে জাতীয় সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (National Highways Authority Of India)। প্রায় ২.৫ শতাংশ চার্জ বাড়িয়েছে NHA। আগামী ১ এপ্রিল থেকে বাড়ানো হচ্ছে এই বর্ধিত ফি। দেশের বিভিন্ন টোল প্লাজার পাশাপাশি বাঁকুড়ার মেজিয়ার টোল প্লাজাতেও বাড়ানো হচ্ছে এই বর্ধিত ফি। FASTag-এর বার্ষিক পাস নিতে হলে এবার থেকে গাড়ির মালিকদের দিতে হবে ৩০৭৫ টাকা। আগে এই পাসের দাম ছিল ৩০০০ টাকা। অর্থাৎ পাসের দাম ৭৫ টাকা করে বাড়ানো হলো। ২০২৬ এর নতুন অর্থবর্ষের শুরুতেই বাড়ানো হচ্ছে এই বর্ধিত ফি। জানা গিয়েছে এই নতুন দাম শুধুমাত্র নন-কমার্শিয়াল গাড়ির জন্য প্রযোজ্য। এই পাস দেশের প্রায় ১,১৫০টি টোল প্লাজ়ায় ব্যবহার করা যাবে বলে খবর।
১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে FASTag- এর বার্ষিক চার্জ
মার্চ ৩১, ২০২৬
0
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন

