স্কাই বাংলা ডেস্ক: বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া X-এর পরিষেবা ব্যাহত। যার ফলে চরম সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় সাড়ে ছয়টার মধ্যে এক্স-এর ডাউন হওয়ার সমস্যা নিয়ে মোট ২৫ হাজার অভিযোগ জমা পড়েছে। উল্লেখ্য, এই বছরেই আরও কয়েকবার এক্স-এর পরিষেবা ব্যাহত হয়েছে। এক্স পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় লক্ষ লক্ষ ব্যবহারকারী।

