নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: বিধানসভা ভোটের দামামা বাজার আগেই রণকৌশল বদলে কোমর বেঁধে নেমেছে বিজেপি। বড় জনসভার মোহ ত্যাগ করে এখন মানুষের দুয়ারে পৌঁছনোই লক্ষ্য পদ্ম শিবিরের। বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্ক অভিযান করছে বিজেপি। সোমবার বাঁকুড়ার বড়জোড়ার গদারডিহি অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর চিঠি পৌঁছে দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তা বা ‘লাভার্থীদের’ সঙ্গে সরাসরি কথা বললেন বিজেপি নেতা সুজিত অগস্তি।
সুজিত অগস্তি জানান, ভোট ঘোষণা হলে বড় কর্মসূচি হবেই। তবে এখন ছোটো ছোটো সভার মাধ্যমে বুথ মজবুত করা ও সাধারণ মানুষদের বাড়ি বাড়ি পৌঁছানোই আমাদের লক্ষ্য।
![]() |
| বিজেপির গৃহ সম্পর্ক অভিযান, নিজস্ব চিত্র |



