
স্কাই বাংলা ডেস্ক: জনতার রায়ে শেখ হাসিনা পরবর্তী পদ্মাপাড়ের প্রশাসনিক ভার গ্রহণ করছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ তারেক রহমানের, শপথ হবে নবনির্বাচিত সংসদ সদস্যদেরও। সেই অনুষ্ঠানে ভারত-সহ ১৩ দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের নয়া সন্ধিক্ষণের সাক্ষী হতে বিদেশি অতিথি হয়ে আসছেন কারা, তা নিয়ে কৌতুহল তুঙ্গে। অতিথি তালিকা নিয়ে চর্চা এখন জোরকদমে। ভারতের তরফে বিদেশ সচিব বিক্রম মিসরি ও লোকসভার স্পিকার ওম বিড়লা থাকবেন, তা আগেই জানা গিয়েছিল। এবার তথ্য মিলল মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু থাকছেন তারেকের শপথ অনুষ্ঠানে। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও আসছেন ঢাকায়। এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন নেপালের বিদেশমন্ত্রী বালা নন্দা শর্মা,শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এবং ইংল্যান্ডের ভারত–প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা।তবে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও চিন, সংযুক্ত আরব আমিরশাহী, মালয়েশিয়া ও কাতারের কোনও প্রতিনিধি ঢাকার অনুষ্ঠানে থাকবেন কি না, তা এখনও নিশ্চিত করেনি বাংলাদেশের বিদেশ মন্ত্রক।
 |
| তারেক রহমান, ছবি ইন্টারনেট |