টার্গেট ছাব্বিশের বিধানসভা ভোট, বিষ্ণুপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: পাখির চোখ এখন আসন্ন বিধানসভা ভোট। প্রতিটি রাজনৈতিক দল তাই নিজের মতো করে গুটি সাজাতে শুরু করে দিয়েছে। প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবিরও। বিধানসভার লক্ষ্যে এবার ঢেলে সাজানো সংগঠনকে। সেইমতো শুক্রবার বাঁকুড়ার বিষ্ণুপুরে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো বিজেপির। নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানো ও কর্মীদের আরো সক্রিয় করার উপর বিশেষ জোর দেওয়া হয় এদিনের বৈঠকে। উপস্থিত ছিলেন ঝাড়খন্ড রাজ্যের বিজেপির সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ প্রদীপ ভর্মা সহ জেলা ও মন্ডল স্তরের বিভিন্ন নেতৃত্বরা। বৈঠক শেষে বিজেপি নেতা সুজিত অগস্তি জানান যে " এদিনের এই বৈঠকের মাধ্যমে আমরা নেতৃত্বরা আরও সমৃদ্ধ হয়েছি। বিধানসভা নির্বাচনের আগে সবার দায়িত্ব আরো বেড়েছে। সংগঠনকে মজবুত করে মানুষের কাছে পৌঁছানো এখন আমাদের প্রধান লক্ষ্য।" তিনি আরো বলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সবকটি বিধানসভা আসনে মানুষ বিজেপিকে জয়যুক্ত করবেন। অন্যদিকে তৃণমূলের দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সবকটি আসনই পাবে তৃণমূল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top