গীতা বঙ্গানুবাদে সর্বকনিষ্ঠা হিসেবে ইণ্ডিয়া বুক অব রেকর্ডসে নাম বাঁকুড়ার সোমার

Malay Singha
0

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: সর্বকনিষ্ঠা বাঙালী মহিলা হিসেবে শ্রীমদ্ভগবদগীতার বঙ্গানুবাদ করে 'ইণ্ডিয়া বুক অব রেকর্ডসে' নিজের নাম তুললেন বাঁকুড়ার সোমা চৌনী। বাঁকুড়া শহরের নির্মলডাঙ্গা এলাকার বাসিন্দা পেশায় শিক্ষিকা সোমার চৌনীর কাছে অতি সম্প্রতি ইণ্ডিয়া বুক অব রেকর্ড কর্তৃপক্ষের তরফে শংসাপত্র, মেডেল সহ অন্যান্য সামগ্রী এসে পৌঁছেছে। 

 উল্লেখ্য, কলকাতার একটি নামী প্রকাশনী সংস্থা থেকে সোমা চৌনীর বঙ্গানুবাদ করা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ভগতদগীতা প্রকাশিত হয়েছে। প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলেও তা যথেষ্ট সমাদৃত হয়েছে বলে খবর। সোমা জানিয়েছেন, গীতার সারমর্ম উপলব্ধি ও বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে যেকোন মানুষের জীবনযাপন সহজ হতে পারে। অত্যন্ত সহজ সরল ভাষায় বঙ্গানুবাদের পাশাপাশি প্রতিটি শ্লোকের অর্থও তাঁর বইতে দেওয়া রয়েছে। ফলে সকলের সহজেই বোধগম্য হওয়া সম্ভব। তবে ইণ্ডিয়া বুক অব রেকর্ডসের অধিকারিণী হয়ে একদিকে যেমন তাঁর ভালো লাগছে, অন্যদিকে তেমনই নতুন কিছু করার প্রতি আগ্রহ বেড়েছে বলেও তিনি জানান।

সোমা চৌনী, নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top