দুর্গাপুজোর আগে ঘর গোছাচ্ছেন? বাস্তু মতে এই টিপসগুলি মানলে শারদ-পার্বণেই বাড়িতে ঘটবে শুভশক্তির আগমন!

SKY BANGLA TV
0

স্কাই বাংলা: দুর্গাপূজো আসতে আর মাত্র কটা দিন বাকি।তারপর ধুমধাম করে শুরু হয়ে যাবে ২০২৫ সালের দুর্গোৎসব। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। পূজো মানেই বেশ কিছু আচার-আচরণ মেনে চলতে হয় আমাদের। বাস্তু মতে কিছু নিয়ম মেনে চললে শারদ-পার্বণেই বাড়িতে ঘটবে শুভশক্তির আগমন। তো জেনে নিন দুর্গাপূজোর সময় বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন কাজগুলি করলে শুভ ফল পাওয়া সম্ভব।                    

১. সঠিক দিক থেকে শুরু করুন: ঘর পরিষ্কার করা সবসময় উত্তর-পূর্ব দিক (ঈশান কোণ) থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিম দিকে শেষ করা উচিত। উত্তর-পূর্ব দিককে ঈশ্বরের স্থান মনে করা হয় এবং এই দিক থেকে কাজ শুরু করলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে।     

২. অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন: ঘরে জমে থাকা অপ্রয়োজনীয়, ভাঙা বা খারাপ জিনিসপত্র যত দ্রুত সম্ভব ফেলে দিন। বাস্তুশাস্ত্র মতে, এই ধরনের জিনিস নেতিবাচক শক্তি টেনে আনে এবং লক্ষ্মী দেবীর আগমনকে বাধা দেয়। বিশেষ করে, ভাঙা কাঁচ, পুরোনো ইলেকট্রনিক্স সামগ্রী, বা অব্যবহৃত আসবাবপত্র ঘর থেকে সরিয়ে ফেলুন।      

৩. লবণ জল দিয়ে ঘর মুছুন: ঘর মোছার সময় জলে সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে নিন। লবণ নেতিবাচক শক্তি শোষণ করে এবং ঘরকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে। এই পদ্ধতি প্রতি বৃহস্পতিবার অথবা প্রতি পূর্ণিমার দিনে ব্যবহার করলে ঘরে শান্তি বজায় থাকে   

৪. সঠিক জায়গায় জিনিসপত্র রাখুন: শোবার ঘরে অপ্রয়োজনীয় জিনিসপত্র রাখা থেকে বিরত থাকুন। শোবার ঘর পরিষ্কার এবং গোছানো থাকলে পারিবারিক সম্পর্ক ভালো থাকে। রান্নাঘরে ময়লা বাসন অথবা ডাস্টবিন খোলা রাখা থেকে বিরত থাকুন। এটি ঘরে রোগ-শোকের কারণ হতে পারে।

৫. দরজায় স্বস্তিক আঁকুনসুখ ও সমৃদ্ধিকে আহ্বান জানাতে বাড়ির প্রধান দরজায় স্বস্তিক আঁকুন। এই শুভ প্রতীক অশুভ শক্তিকে দূরে সরিয়ে বাড়িতে আনন্দ নিয়ে আসে। সেই সঙ্গেই বাড়ির দরজায় সাজান আম্রপল্লবের তোরণ। এটি দেবী লক্ষ্মীর প্রতীক এবং বাড়িতে সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনে।

৬. গাছপালা ব্যবহার করুন: পুজোর আগে ঘর সাজানোর সময় কিছু বাস্তুসম্মত গাছ ব্যবহার করতে পারেন। তুলসী, মানি প্ল্যান্ট, অথবা স্নেক প্ল্যান্ট ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। বাস্তু অনুসারে, বাড়ির উত্তর-পূর্ব কোণে তুলসী গাছ রাখলে তা বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আনে। তুলসী গাছ শরীর-স্বাস্থ্য সুস্থ রাখতে সহায়তা করে।

৭. দেবীর মূর্তি: বাড়িতে দুর্গা মূর্তি রাখলে সেই জায়গাটি অবশ্যই পরিচ্ছন্ন থাকতে হবে। মাতৃমূর্তিকে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখা শুভ। খেয়াল রাখবেন যাতে মূর্তি সমতলে না থেকে একটু উঁচু জায়গায় থাকে। বাড়িতে যখন প্রার্থনা করবেন, তখন পূর্ব অথবা দক্ষিণ মুখ করে প্রার্থনা করলে তা মনে আত্মবিশ্বাস ও সাহস জাগায় এবং জীবনে সাফল্য আনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top