স্কাই বাংলা, বাঁকুড়া: ডিভিসি ব্যাপক হারে জল ছাড়ায় প্লাবিত হয়েছে বাঁকুড়ার মেজিয়া, সোনামুখী, শালতোড়া। বড়জোড়ায় প্লাবিত হয়েছে মানাচরের বিস্তীর্ণ এলাকা। বুধবার সেখানকার একাধিক এলাকা পরিদর্শন করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়।
 |
| বড়জোড়ায় এলাকার পরিদর্শনে মন্ত্রী, বিধায়ক - নিজস্ব চিত্র |
সোনামুখীতে প্লাবিত হয়েছে ডিহিপাড়া ও রাধমোহনপুর পঞ্চায়েতের একাধিক এলাকা। পাত্রসায়েরও দামোদর তীরবর্তী কয়েকটি এলাকায় ঢুকে পড়ে জল।
 |
| প্লাবিত সোনামুখীর বিভিন্ন এলাকা, নিজস্ব চিত্র |
এছাড়া মেজিয়ার বিস্তীর্ণ এলাকাও জলমগ্ন হয় ডিভিসির ছাড়া জলে। বুধবার মেজিয়ার রামচন্দ্রপুর এলাকায় পরিদর্শন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, জেলা শাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তৈওয়ারী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে শালতোড়া ও ইন্দাস ব্লকের বেশ কিছু এলাকা। বানভাসি বিভিন্ন এলাকা থেকে বহু মানুষকে উদ্ধার করে ত্রান শিবিরে এনে রাখা হয়েছে।
 |
| মেজিয়ায় এলাকা পরিদর্শনে প্রশাসন- সাংসদ, নিজস্ব চিত্র |
এদিন বড়জোড়ার বানভাসি এলাকা পরিদর্শনের পর বাঁকুড়ায় এসে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করেন মলয় ঘটক।
 |
| বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক, নিজস্ব চিত্র |