স্কাই বাংলা, বাঁকুড়া: ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতের নাম রবি বালা সিং(৬০)। এই ঘটনায় জখম হয়েছেন শিশু ও প্রসূতি মহিলা সহ আরও পাঁচজন। জখমদের উদ্ধার করে প্রথমে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার কোতুলপুর থানার কোঙারপুর গ্রামে।
 |
| দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু, নিজস্ব চিত্র |
স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে খাবার খাওয়ার পর সকলেই বাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েন। ভারী বৃষ্টির জেরে হঠাৎই তাদের উপর ভেঙে পড়ে মাটির বাড়ির দেওয়াল। বাড়িতে থাকা সকল সদস্যরা ভেতরে চাপা পড়ে যায়। ঘটনার জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা ও কোতুলপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা গৃহকর্ত্রী রবি বালা সিং কে মৃত বলে ঘোষণা করেন এবং বাকি পাঁচজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
 |
| নিজস্ব চিত্র |