স্কাই বাংলা, আলিপুরদুয়ার: এবার প্রায় ৮২ লক্ষ টাকার অবৈধ সিগারেট বাজেয়াপ্ত করল পুলিশ। পাশাপাশি একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি লরিকে আটক করে আলিপুরদুয়ারের বীরপাড়া থানার পুলিশ।
 |
| ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ছবি- ইন্টারনেট |
তল্লাশি চালিয়ে গাড়ি থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৪২ কার্টুন সিগারেট বাজেয়াপ্ত করে। যার বাজার মূল্য আনুমানিক ৮২ লক্ষ টাকা। পাশাপাশি হরিয়ানার বাসিন্দা একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।