বাঁকুড়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বাঁকুড়ায় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ। তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে গ্রেপ্তার করা হয় নারায়ন মিত্র নামে ওই নেতাকে। শনিবার তাকে আদালতে তোলা হবে। 

সূত্রের খবর ওই তৃণমূল নেতা সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ। সেই সঙ্গে তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতিও বটেন। অভিযোগ ওই নেতা তার নিজের বাড়িতেই এক তরুণীকে আটকে রেখে দফায় দফায় ধর্ষণ করেন। বৃহস্পতিবার ওই তৃণমূল নেতার বাড়ি থেকে কোনোভাবে বেরিয়ে যেতে সক্ষম হয় তরুণী। এর পর শুক্রবার সোনামুখী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে বিকেলেই গ্রেপ্তার করে পুলিশ। এদিকে শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই ওই তৃণমূল নেতাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top