ভাইরাল অডিও-কাণ্ডে গ্রেপ্তার বাম যুব নেতা কলতান দাশগুপ্ত

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, কলকাতা: ভাইরাল অডিও-কাণ্ডে এবার গ্রেপ্তার করা হল DYFI নেতা কলতান দাশগুপ্তকে। জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিও(Audio) শুক্রবারই প্রকাশ্যে এসেছিল (যার সত্যতা যাচাই করেনি স্কাই বাংলা)। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হল বাম যুব নেতা আলাপন দাশগুপ্তকে।
Kalatan dasgupta
কলতান দাশগুপ্ত, ছবি- ইন্টারনেট 
সিপিএমের কলকাতা জেলা কমিটিরও সদস্য এই যুব নেতা। পাশাপাশি DYFI-এর মুখপত্রের সম্পাদক তিনি। গ্রেফতারের পর সংবাদ মাধ্যমে সামনে কলতান বলেন, “নিশ্চয়ই এর পিছনে ষড়যন্ত্র আছে। না হলে, নির্যাতিতার বিচারের আসল আন্দোলনের থেকে এ ভাবে দৃষ্টি কেন ঘুরিয়ে দেওয়া হল?”

অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, ওই ফোনালাপে দ্বিতীয় কণ্ঠস্বরটি কলতানের বলেই সন্দেহ করা হচ্ছে।

Kalatan Dasgupta Arrest
কলতান দাশগুপ্ত ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top