স্কাই বাংলা, কলকাতা: হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হলো না, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল(Abhijit Mondal)। শনিবার রাতে সিবিআই(CBI) এর হাতে গ্রেপ্তার হন তিনি। পাশাপাশি আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে(Sandip Ghosh) খুন ও ধর্ষণ মামলাতেও এদিন গ্রেপ্তার করে সিবিআই(CBI)।
 |
| টালা থানা, ছবি- ইন্টারনেট |
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, শনিবার সিজিও তে যান অভিজিৎ মন্ডল। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের(Abhijit Mondal) বিরুদ্ধে তথ্য প্রমাণ লপাটের অভিযোগ রয়েছে। তথ্য প্রমাণ লপাটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকাও রয়েছে বলে দাবি করে সিবিআই। এদিন রাতে তাঁকেও গ্রেফতার করা হয়।
 |
| সন্দীপ ঘোষ, ছবি- ইন্টারনেট |