বাড়ি ফেরার পথে দুর্ঘটনা! বাঁকুড়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন সহ কৃষি অধিকর্তা

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাঁকুড়ার সিমলাপাল ব্লক সহ কৃষি অধিকর্তা। 

স্থানীয় সূত্রে খবর বুধবার রাতে সিমলাপাল ব্লক সহ কৃষি অধিকর্তা নিবেদিতা মল্লিক দপ্তরের একটি চার চাকা গাড়িতে করে সিমলাপাল-খাতড়া রাজ্য সড়ক ধরে বাড়িতে ফিরছিলেন, ঠিক সেই সময় খাতড়ার ধবনীর মোড়ের কাছে উল্টো দিক আসা একটি গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় জখম হন কৃষি অধিকর্তা সহ অপর গাড়িটিতে থাকা এক ব্যাবসায়ী।

পথ দুর্ঘটনা, নিজস্ব চিত্র 
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দু'জনেরই আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top