প্রয়াত সিপিআইএম- এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, নয়াদিল্লি: ৭২ বছর বয়সে প্রয়াত হলেন বর্ষীয়ান বাম নেতা সীতারাম ইয়েচুরি। গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে দিল্লির এইমস- এ ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত কয়েকদিন ধরেই শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

সীতারাম ইয়েচুরি, ছবি- ইন্টারনেট 
তাঁর ফুসফুসের সংক্রমণ ছিল। নিউমোনিয়া হয়েছিল বাম নেতার। বৃহস্পতিবার বিকাল ৩ টায় দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সীতারাম ইয়েচুরি।  তাঁর এই মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
সীতারাম ইয়েচুরি, ছবি- সংগৃহীত 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top