পুরুলিয়ায় নাবালিকাকে অ্যাসিড ছোড়ার অভিযোগ

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, পুরুলিয়া: পুরুলিয়ায় নাবালিকাকে অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবারের দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার টামনা থানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই নাবালিকাকে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন নাবালিকাকে দেখতে হাসপাতালে পৌঁছান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। নাবালিকার পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল ওই নাবালিকা। 
প্রতীকী ছবি- ইন্টারনেট 
সে সময় এক যুবক এসে বাল্বে করে অ্যাসিড ছুড়ে মারে নাবালিকার দিকে। এরপরই নাবালিকা চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের লোকজন। খবর দেওয়া হয় পুলিশকে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগ বেশ কিছুদিন ধরে তাদের মেয়েকে উত্ত্যক্ত করত এক যুবক। তার বিরুদ্ধে গত মঙ্গলবার থানায় অভিযোগও দায়ের করে পরিবার। এরপরে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে পুরুলিয়া টামনা থানার পুলিশ। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। তারপরেই বৃহস্পতিবার দুপুরে নাবালিকার ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠে। যদিও মুখ ঢেকে থাকার কারণে অভিযুক্ত কে চিনতে পারেনি নাবালিকার পরিবার।
প্রতীকী ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top