বোমা হাতে ছবি পোস্ট ফেসবুকে! বীরভূমে যুবকে আটক করল পুলিশ

SKY BANGLA TV
0

 

স্কাই বাংলা, বীরভূম: সোশ্যাল মিডিয়ায় বোমা হাতে ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন বীরভূমের মল্লাপুর থানার অন্তর্গত মুরলিডাঙ্গাল গ্রামের এক যুবক। বুধবার ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরপরই মল্লারপুর থানার পুলিশ তাকে আটক করে।

সূত্রের খবর, নিজের ফেসবুক প্রোফাইলে বোমা হাতে ছবি পোস্ট করে ওই যুবক। তার দাবি, ফেসবুক রিলের প্রতিযোগিতায় গ্রামেরই এক যুবককে টেক্কা দিতে এই ছবি পোস্ট করেছেন তিনি। ছবি ভাইরাল হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যা পুলিশের নজরে আসে। বৃহস্পতিবার বাবু ভাই নামে ওই যুবককে আটক করে পুলিশ।

প্রতীকী ছবি- ইন্টারনেট 
পুলিশ জানিয়েছে, ফেসবুকের দর্শকদের মনোরঞ্জনের জন্য এবং প্রতিদ্বন্দ্বীকে হারানোর উদ্দেশ্যে ওই যুবক বোমা হাতে ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ছবিতে থাকা বোমাটি আসল কিনা তা খতিয়ে দেখছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top