স্কাই বাংলা বাঁকুড়া: মাছ ধরার জন্য জাল পেতেছিল যুবকরা। কিন্তু তাতে মাছের বদলে উঠে এল ৭ ফুটের অজগর(Python)। বাঁকুড়ার গঙ্গাজলঘাটির ঘটনা।
 |
| অজগর উদ্ধার, নিজস্ব চিত্র |
স্থানীয় সূত্রে খবর বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দেউলি গ্রামের একটি জলাশয়ে মাছ ধরার জন্য জাল পেতেছিল স্থানীয় বেশ কয়েকজন যুবক। রবিবার সকালে সেই জালে মাছের বদলে উঠে এল বিশাল আকৃতির পাইথন। গ্রামে সাত ফুটের পাইথন ঘিরে আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় মানুষজন পাইথন(Python Snake)সাপটিকে দেখার জন্য ভিড় জমায়। পরে বনদপ্তরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছে সাপটিকে উদ্ধার করে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেয়।
 |
| অজগর, ছবি- ইন্টারনেট |