স্কাই বাংলা, রানীগঞ্জ: রানীগঞ্জের টিডিবি কলেজে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। অভিযুক্ত কলেজেরই প্রাক্তনী। আর এই ঘটনার পরে আবারও প্রশ্নের মুখে শিক্ষা প্রতিষ্ঠানে নারী নিরাপত্তা। ওই নির্যাতিতা কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানায়। তাঁর অভিযোগের ভিত্তিতেই রানীগঞ্জ থানায় অভিযোগ করেছেন কলেজ কর্তৃপক্ষ।
 |
| টিডিবি কলেজ, নিজস্ব চিত্র |
কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, নির্যাতিতা ছাত্রীর অভিভাবকের তরফে একটি অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। সেখানে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত কলেজেরই প্রাক্তন ছাত্র। এই ঘটনাটি কলেজের পরিচালন সমিতিকে জানানো হয়েছে। তাদের নির্দেশে রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর পরেই কলেজ ক্যাম্পাসে আসে রানিগঞ্জ থানার পুলিশ। অধ্যক্ষ জানিয়েছেন, পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য পুলিশকে কলেজের তরফে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিযোগ উঠেছে, ছাত্রী এবং তাঁর পরিবারকে হুমকিও দেওয়া হয়েছে। সে কারণে থানায় গিয়ে অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন তাঁরা।
 |
| টিডিবি কলেজ, নিজস্ব চিত্র |