বাঁকুড়ায় বন্ধ ঘর থেকে ব্যাক্তির দেহ উদ্ধার

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: বিষ্ণুপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার হলো এক ব্যাক্তির দেহ। মৃতের নাম গোপাল লক্ষণ(৪৫)। শনিবার রাতে বিষ্ণুপুর শহরের ২ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ওই দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ছবি- ইন্টারনেট 
জানা গিয়েছে ওই বাড়িতে একায় থাকতেন গোপাল। শনিবার সন্ধ্যায় বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। পরে ওই বাড়ির ভেরতে বিছানার উপরে গোপালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশে খবর খবর দেওয়া হলে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top