স্কাই বাংলা, বীরভূম: দু'বছর পর বীরভূমে ফিরছেন কেষ্ট! তিহাড় জেল থেকে আজই মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। সদ্য গরু পাচার মামলায় জামিন পেয়েছেন তিনি। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এর আগে সিবিআইয়ের(CBI) মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। গত শুক্রবার ইডির(ED) মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। আজ তিহাড় জেল থেকে ছাড়া পাবে অনুব্রত এমনটাই সূত্রের খবর। কিছু দিন আগে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন দিল্লি হাইকোর্ট থেকে।
 |
| অনুব্রত মণ্ডল, ছবি- ইন্টারনেট |
দু’বছর আগে বীরভূমের নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই(CBI)। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তিহাড়েই বন্দি ছিলেন তিনি। পরে ওই বছরই একই মামলায় ইডিও তাঁকে গ্রেফতার করে। দীর্ঘ দু'বছর জেলবন্দী থাকার পর আজই মুক্তি পাচ্ছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মেয়ে সুকন্যার সাথে আজই বীরভূমে ফিরছেন তিনি এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।
 |
| অনুব্রত মণ্ডল, ছবি- ইন্টারনেট |