মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে 'মানববন্ধন' কর্মসূচি মহিলা তৃণমূলের

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়কে 'কৃতজ্ঞতা' জানাতে এবার মানব বন্ধনের ডাক দিল তৃণমূলের মহিলা সংগঠন (Trinamool Mahila Congress)। আগামী ৩০ সেপ্টেম্বর রাজ্যজুড়ে হতে চলেছে এই মানববন্ধন কর্মসূচি। ওই দিন দুপুরে ৩৫ টি সাংগঠনিক এলাকায় ৫ কিলোমিটার করে মানববন্ধন গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের মহিলা সংগঠনের তরফ থেকে। শনিবার তৃণমূল ভবনে দলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে একটি বৈঠক হয়। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রত্যেক জেলায় পাঁচ কিলোমিটার করে মানববন্ধন করতে হবে। ৩০ শে সেপ্টেম্বর দুপুর ২টো থেকে ৩টের মধ্যে তৃণমূলের মহিলা সদস্যেরা এই মানববন্ধন করবেন। যার মূলমন্ত্র হবে-                                         
                             'আমার হাত তোমার হাতে
                               আমরা সবাই দিদির সাথে'
Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি- ইন্টারনেট 
কলকাতায় বিড়লা তারামণ্ডল থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মানববন্ধনে থাকবেন দলের প্রথম সারির নেত্রীরা। এ নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য আরো বলেন, রাজ্যের মেয়েদের জন্য দিদি এত কিছু করেছেন এবং করছেন, মহিলা ক্ষমতায়নে এত কাজ করেছেন। তাই দিদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই কর্মসূচি। তাঁর এসব প্রকল্প ইউনিসেফেও(unicef) প্রশংসিত। তাছাড়া অভয়ার জন্যও আমরা সুবিচার চাই। সেটাও থাকবে এই মানববন্ধনে।
Mamata Banerjee CM West Bengal
মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি- ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top