স্কাই বাংলা: যাবতীয় অনিশ্চয়তা কাটিয়ে দুর্গাপুজোয় ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকার বাণিজ্যিক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ইলিশ রপ্তানিকারকদের ২৪ শে সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে আবেদন করতে বলা হয়েছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। প্রায় প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের চাহিদা রয়েছে বলে ভারতের ব্যবসায়ী সূত্রে খবর।
 |
| ইলিশ মাছ, ছবি- ইন্টারনেট |
তাই বাংলাদেশ উপ হাইকমিশনে দুর্গা পূজা উপলক্ষে ইলিশের আবেদন করেছিলেন কলকাতা ফিশ ইমপোর্টর্স অ্যাসোসিয়েশন। শনিবার সেই আবেদনের সাড়া দিয়ে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক।
তবে পুজোর সময় এপার বাংলায় ইলিশ এলে তার দাম কি হবে তা এখনই জানতে পারছেন না ব্যবসায়ীরা।
 |
| ইলিশ মাছ, ছবি- ইন্টারনেট |