স্কাই বাংলা, নয়াদিল্লি: পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট! গরু পাচার মামলায় অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। আগেই সিবিআইয়ের(CBI) মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। এবার ইডির(ED) মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। তিহাড় জেল থেকে এ বার কেষ্ট মুক্তি পেতে চলেছেন বলে আদালত সূত্রে খবর। কিছু দিন আগে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন দিল্লি হাইকোর্ট থেকে।
 |
| অনুব্রত মণ্ডল, ছবি- ইন্টারনেট |
দু’বছর আগে বীরভূমের নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই(CBI)। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। তখন থেকে তিহাড়েই বন্দি ছিলেন তিনি। পরে ওই বছরই একই মামলায় ইডিও তাঁকে গ্রেফতার করে।
 |
| কেষ্ট মন্ডল, ছবি- ইন্টারনেট |