যাত্রীবোঝাই বাস থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ, গ্রেপ্তার ১

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, আসানসোল: গভীর রাতে ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী বাসে উদ্ধার হল চারটি আগ্নেয়াস্ত্র সহ দু'টি কাতুর্জ। ঝাড়খণ্ডের গিরিডি থেকে এই অস্ত্রগুলি বর্ধমানে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুক্রবারের এই ঘটনায় সেলিম আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, কার্তুজ- নিজস্ব চিত্র 
শুক্রবার গভীর রাতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা গোপন সূত্রে খবর পায় ঝাড়খণ্ডের একটি বাসে এরাজ্যে অস্ত্র ঢুকতে পারে। সেই মতো বাংলা-ঝাড়খণ্ড চেকপোস্ট ডুবরডিতে দায়িত্বপ্রাপ্ত কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ আধিকারিকদের সতর্ক করা হয়। পুলিশের নির্দিষ্ট সূত্র অনুযায়ী, খবর পাওয়ার পর ঝাড়খণ্ডের গিরিডি থেকে আসা একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। আর তাতেই এক ব্যাক্তির কাছে একটি নীল ব্যাগ থেকে চারটি দেশি রিভলভার এবং দু'টি তাজা কাতুর্জ উদ্ধার করতে পেরেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে সেলিম আনসারী নামে ওই ব্যক্তিকে। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top