স্কাই বাংলা, কলকাতা: কলকাতা আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সঞ্জয় রায়। শুক্রবার মধ্যরাতে অভিযুক্তকে আটক করেছিল পুলিশ। সূত্রের খবর দফায় দফায় জেরার পর বয়ানে বিস্তর অসংগতির সূত্র ধরে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই ব্যক্তির হাসপাতালে অবাধ যাতায়াত ছিল বলে জানতে পারা গিয়েছে। শনিবার ধৃতকে আদালতে তোলা হবে।
 |
| আরজি কর মেডিক্যাল- ছবি ইন্টারনেট |
ময়না তদন্তের রিপোর্ট এখনো প্রকাশ্যে না এলেও সূত্রের খবর মৃত ওই তরুণী চিকিৎসকের যৌনাঙ্গ সহ দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। অন্যদিকে ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই খুন ও ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।