স্কাই বাংলা: ভয়াবহ বিমান দুর্ঘটনা ব্রাজিলে। শুক্রবার ব্রাজিলের সাও পাওলোয় ভেঙে পড়লো একটি যাত্রীবাহী বিমান। বিমানে পাইলট ও কর্মী সহ মোট ৬২ জন সাওয়ার করছিল। দুর্ঘটনায় সকলেরই মৃত্যুর হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
 |
| ব্রাজিলে বিমান দুর্ঘটনা- ছবি সোস্যাল মিডিয়া |
শুক্রবার কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ট্যুইন টার্বোপ্রপ এই বিমানটি। যাত্রীসহ শহরের ভিনহেদো বসতি এলাকায় ভেঙে পড়ে বিমানটি। সংবাদ সংস্থা সূত্রের খবর বিমানের কোন যাত্রীই জীবিত নেই। তবে কি কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয়। সূত্র মারফত খবর ভেঙে পড়ার আগে বিমানটি জিপিএস সিগন্যাল হারায়। এই ঘটনায় ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলাল দা সিলভা দুঃখ প্রকাশ করে নীরবতা পালন করেন।