স্কাই বাংলা, বাঁকুড়া: শুক্রবার বাঁকুড়ার পৃথক দুটি জায়গায় বজ্রপাতে মৃত্যু হলো দু'জনের। মৃতদের নাম সুশান্ত পাল (৩০) ও ঝুমকি লোহার (৩৫)। সুশান্ত গঙ্গাজলঘাটি থানার ফুলজান গ্রামের বাসিন্দা এবং চুমকির বাড়ি গঙ্গাজলঘাটির মাধবপুর গ্রামে। এদিন দুজনেই ওই সময় মাঠে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, মৃত ওই যুবক সুশান্ত পাল বাঁকুড়ার মেজিয়া থানায় এলাকায় মামার বাড়িতে চাষের কাজে গিয়েছিলেন। এদিন দুপুর আড়াইটা নাগাদ মামা বাড়ির কাছে অনুরাগপুর এলাকার মাঠে ধান রোয়ার কাজ করছিলেন। সে সময় আচমকা বজ্রপাতে গুরুতর জখম হয় ওই যুবক। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
![]() |
| বজ্রপাত- ছবি ইন্টারনেট |
অন্যদিকে এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ গঙ্গাজলঘাটির মাধবপুর গ্রামের ঝুমকি লোহার নামে এক মহিলা মাঠের কাজ করার সময় আচমকা বজ্রপাতে গুরুতর জখম হন । তাঁকেও উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ দুটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


