আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু!

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, কলকাতা: কলকাতা আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। এমার্জেন্সির চারতলায় সেমিনার রুম থেকে শুক্রবার সকালে দেহ উদ্ধার করে পুলিশ। ওই চিকিৎসক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন বলে খবর। সূত্রের খবর এদিন নাইট ডিউটিতে ছিলেন ওই ডাক্তার। মৃতর বাড়ি সোদপুরে, পানিহাটি পুরসভা এলাকায় বলে খবর। কীভাবে মৃত্যু? এখনও ধোঁয়াশা। পোশাক অবিন্যস্ত, দেহে আঘাতের চিহ্ন। পরিবার ও চিকিৎসকদের একাংশের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে ।
আরজি কর মেডিক্যাল- ছবি ইন্টারনেট 
হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুর প্রতিবাদে এদিন চিকিৎসকদের একাংশ কর্মবিরতি করেন। দীর্ঘক্ষণ দেহ আটকে রাখেন ট্রেনী চিকিৎসকরা ।বিচারবিভাগীয় তদন্তের দাবি মানার পরেই দেহ ছাড়েন চিকিৎসকরা। মৃত মহিলা চিকিৎসকের বাবা-মার সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর। সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এদিন খবর পেয়েই হাসপাতালে গেলেন পুলিশ কমিশনার, স্বাস্থ্যসচিব। রাতে হাসপাতালে কারা কারা ডিউটিতে ছিলেন, জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তদন্ত চলছে, যা করার করা হবে, হাসপাতালে গিয়ে আশ্বাস দিয়েছেন সিপি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top