ভোলানাথ ভুঁই, বড়জোড়া: রক্তদান মানেই জীবনদান। একজন মানুষ রক্তদান করলে বাঁচতে পারে অসংখ্য রোগীর প্রাণ। আর এমনই এক অভিনব উদ্যোগে সামিল হয়েছিলেন বিভিন্ন প্রান্তের বহু মানুষ। পরিসংখ্যান বলছে, ওই রক্তদান শিবিরে পুরুষ মহিলা সহ মোট ৭৫ জন রক্তদান করেছেন। প্রয়াত ও শিক্ষক রাধাকান্ত মন্ডলের ৯২ তম জন্ম দিবস উপলক্ষে বড়জোড়া গ্রাম্য ষোলআনা বাবা ভুবনেশ্বর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বড়জোড়ায় আয়োজিত হয়েছিল এই রক্তদান শিবিরের।
 |
| বড়জোড়ায় রক্তদান শিবির- নিজস্ব চিত্র |
ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সকাল ১০ টা থেকে বেলা ২টা প্রর্যন্ত বড়জোড়ায় হওয়া এই শিবিরে মোট ৭৫ জন রক্তদান করেছেন বলে জানিয়েছে উদ্যোক্তারা। বড়জোড়া ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করেছে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলক মুখোপাধ্যায়, বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, জেলা পরিষদের সদস্য টিঙ্কু মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল, সুখেন বিদ, গোপাল দে সহ অনেকে।
 |
| রক্তদাতাদের শুভেচ্ছা জানাচ্ছেন বিধায়ক- নিজস্ব চিত্র |