শুভেন্দু লায়েক, বাঁকুড়া: ১৯০৮ সালে আজকের দিনেই ফাঁসির মঞ্চে শহিদ হন বিপ্লবী ক্ষুদিরাম বসু ৷ এই দিনটিকে আত্মবলিদান দিবস হিসেবে পালন করল বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি চক্রের শিক্ষক শিক্ষিকারা। গঙ্গাজলঘাটি চক্রের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সংগঠন দিশারী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে রবিবার দুর্লভপুরের একটি বেসরকারি লজে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করাহয়।বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট ৪৫ জন রক্তদাতা রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।গঙ্গাজলঘাটি চক্রের শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
রক্তদানের মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন
আগস্ট ১১, ২০২৪
0
Tags
অন্যান্য অ্যাপে শেয়ার করুন



