হাতির তাণ্ডবে মাথায় হাত কৃষকদের, নষ্ট বিঘার পর বিঘা জমির ধান!

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: জঙ্গল থেকে ফের লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল হাতির দল। যার ফলে ক্ষতিগ্রস্ত হল বিঘার পর বিঘা চাষের জমির ধান। শনিবার রাত্রে বাঁকুড়ার বড়জোড়ার দক্ষিণ সরাগাড়া এলাকায় চাষের জমিতে তাণ্ডব চালায় হাতির দল। ৬ টি হাতির একটি দল সেখানে তাণ্ডব চালায় বলে স্থানীয়দের অভিযোগ। যার ফলে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ বিঘা জমির ধান। এই অবস্থায় একেবারে মাথায় হাত ক্ষতিগ্রস্ত কৃষকদের। ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন কৃষকরা।
হাতির হানায় নষ্ট আমন ধানের জমি- নিজস্ব চিত্র 
ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, গতকাল রাত্রে প্রায় ৩০ বিঘা জমির আমন ধানের চারা মাড়িয়ে দিয়েছে হাতির দল। দিনের পর দিন হাতি যেভাবে তাণ্ডব চালাচ্ছে তাতে আমাদের মতো গরিব মানুষের বেঁচে থাকায় দায় হয়ে উঠেছে। বনদপ্তরের কোনও হেলদোল নেই। তাঁদের দাবি হাতি গুলিকে অন্যত্র সরানো হোক।

অন্যদিকে বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।

নষ্ট ধান- নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top