স্কাই বাংলা, বাঁকুড়া: জঙ্গল থেকে এক স্কুল শিক্ষকের দেহ উদ্ধাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার সকালে ঘটনাটি ঘটে বাঁকুড়ার তালডাংরার হাড়মাসড়া এলাকায়। মৃত শিক্ষকের নাম সুনীল কুমার মুর্মু(৫৩)। তিনি বাঁকুড়ার সারেঙ্গার বাসিন্দা বলে জানা গিয়েছে। কর্মসূত্রে তিনি হাড়মাসড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।
 |
| প্রতিকী ছবি- ইন্টারনেট |
স্থানীয় সূত্রে খবর রবিবার সকালে জঙ্গলের একটি গাছ থেকে ওই শিক্ষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান ওই শিক্ষক আত্মঘাতী হয়েছেন।