ডাক্তারদের কর্ম বিরতিতে ব্যাহত পরিষেবা! বিক্ষোভ রোগী আত্মীয়দের

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: আর্জি করে মহিলা চিকিৎসকের খুনের ঘটনায় দু'দিন ধরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে ব্যাহত চিকিৎসা পরিষেবা। এবার তারই প্রতিবাদে পাল্টা বিক্ষোভ শুরু করল রোগের আত্মীয়রা। রবিবার সন্ধ্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেন গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়রা। চিকিৎসক দের কর্মবিরতির জেরে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা চিকিৎসা পরিসেবা পাচ্ছে না আর সেই কারণে এবার পথ অবরোধ করে বিক্ষোভে নামল রোগীর আত্মীয়রা-পরিজনরা।
বাঁকুড়ায় বিক্ষোভে রোগী আত্মীয়রা- নিজস্ব চিত্র 
তাঁদের দাবি এক মহিলা ডাক্তারের সাথে যা হয়েছে তা খারাপ হয়েছে। দোষীদের শাস্তিও চায়। কিন্তু আমাদের রোগীর কিছু ফলে কে দায় নেবে? অবিলম্বে ডাক্তারদের কাজ শুরুর আর্জি জানিয়েছেন তাঁরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top