ভোলানাথ ভুঁই, বাঁকুড়া: বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। মৃতের নাম অয়ন সরকার(১৭)। বড়জোড়ার বড় মানার ঢাকা পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রের খবর এদিন দুপুরে তিন বন্ধুর সঙ্গে চর দামোদর ঘাটে স্নান করতে যায় ওই কিশোর। সেই সময় জলে নেমে হঠাৎই তলিয়ে যায় কিশোর। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


