স্কাই বাংলা, কলকাতা: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিল চিকিৎসক সংগঠন।
 |
| ছবি- ইন্টারনেট |
চিকিৎসক সংগঠনের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস জানিয়েছে, বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। সিনিয়র চিকিৎসকরাও রাজ্য জুড়ে আউটডোরে কোনও রোগী দেখবেন না। মঙ্গলবার চিকিৎসক সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, হাসপাতালগুলিতে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। আগামিকাল জরুরি পরিষেবা ব্যাতীত যেকোনও পরিষেবা বন্ধ থাকবে। জুনিয়রদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও এই কর্মসূচিতে যোগ দেবেন বলে খবর পাওয়া যাচ্ছে।
 |
| ছবি- ইন্টারনেট |