মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে কোল হ্যান্ডেলিং প্লান্টে মৃত্যু হলো কর্মরত ঠিকা শ্রমিকের

SKY BANGLA TV
0

স্কাই বাংলা, বাঁকুড়া: ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মৃতের নাম অনন্ত ঘোষ(৪৫)। তিনি গঙ্গাজলঘাটির বাঁকদহ গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

সূত্রের খবর সোমবার সন্ধ্যায় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল হ্যান্ডেলিং প্লান্টে ৫ ও ৬ নম্বর ইউনিটের ক্লিনিং এর কাজ করছিলেন ওই ঠিকা শ্রমিক। সেই সময় কোনোভাবে কয়লার বেল্টে জড়িয়ে যায় ওই শ্রমিকের শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র- নিজস্ব চিত্র 
পরে ঘটনাটি সন্ধ্যা ছটা নাগাদ অন্যান্য শ্রমিকদের নজরে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা।  কর্মরত ঠিকা শ্রমিকরা কাজ বন্ধ রেখে সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ সেফটি ও সুরক্ষার ব্যাপারে ডিভিসি কর্তৃপক্ষ একেবারেই উদাসীন। এদিন রাত্রি সাড়ে আটটা নাগাদ মৃত দেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। মঙ্গলবার দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top