জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল হাতি! শোরগোল বড়জোড়ায়

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: জঙ্গল ছেড়ে বেরিয়ে এলো হাতি! ঢুকে পড়ল লোকালয়ে। রীতিমতো এলাকায় ঘুরে হাতি ফিরে গেল আবার জঙ্গলে। মঙ্গলবার সন্ধ্যায় বড়জোড়া কলেজ মোড় এলাকায় ৪টি হাতির একটি দলকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা।
বড়জোড়ায় রাস্তা ধারে ঘুরে বেড়াচ্ছে হাতি- নিজস্ব চিত্র 
৪টি হাতি একেবারে লাইন দিয়ে রাজ্য সড়কের ধরে দীর্ঘক্ষণ ঘুরে বেড়াতে থাকে। লোকালয়ে হাতি ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায় এলাকায়। ভিড় জমান উৎসাহি জনতা। কেউ কেউ আবার এই দৃশ্য ক্যামেরাবন্দী করেও রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনকর্মীরা । তাঁরা হাতিগুলিকে জঙ্গলে পাঠায়।
জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতি- নিজস্ব চিত্র 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top