স্কাই বাংলা, বাঁকুড়া: ২০১৩ সালে বাঁকুড়ার মেজিয়ায় দু'বছরের শিশুকে খুনের দায়ে এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাঁকুড়া জেলা আদালত। সাজাপ্রাপ্ত শ্রীকান্ত কেওড়া, মেজিয়ার তেওয়াড়ীডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
 |
| প্রতিকী ছবি- ইন্টারনেট |
সূত্রের খবর ২০১৩ সালের এপ্রিল মাসে মেজিয়ার ইন্দাড়া গ্রামে বাড়ির উঠোন থেকে দু'বছরের এক শিশুকে তুলে নিয়ে গিয়ে পুকুরের পাড়ে ইঁট দিয়ে মাথা থেঁতলে খুন করে শ্রীকান্ত বলে অভিযোগ। ঘটনার পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে শ্রীকান্তকে। সেই খুনের মামলাতে অভিযুক্তে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাঁকুড়া জেলা আদালত।
.jpg) |
| প্রতীকী ছবি- ইন্টারনেট |
এই মামলার সরকারি আইনজীবী অমিয় চক্রবর্তী জানান, এই মামলায় বিচার প্রক্রিয়া শেষে এদিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিয়েছেন বাঁকুড়া জেলা ও দায়রা বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস কারাদণ্ডের নির্দেশও রয়েছে।