গভীর রাতে গ্রামে হানা গজরাজের! ভাঙল মুদিখানার দোকান

Malay Singha
0

স্কাই বাংলা, বাঁকুড়া: ফের জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ল হাতি। শুক্রবার রাতে বাঁকুড়ার বেলিয়াতোড়ের কোদালিয়া গ্রামে অত্যাচার চালাল একটি বুনো হাতি। হাতি তান্ডব চালিয়ে ভেঙেছে গ্রামের দুটি দোকানের দেওয়াল। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে দু'একটি বাড়ির দরজা, সাটারও।
প্রতিকি ছবি- ইন্টারনেট 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে জঙ্গল থেকে বেরিয়ে কোদালিয়া গ্রামে ঢুকে পড়ে একটি হাতি। প্রায় ঘন্টা দুয়েক ধরে গ্রামে দাপিয়ে বেড়ায় হাতিটি। তার তান্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে একটি মুদিখানার দোকানের । ওই দোকানের একদিকের মাটির দেওয়াল ভেঙে শুঁড় দিয়ে ভিতর থেকে বের করে এনে খেয়েছে আলু সহ অন্যান্য জিনিস। বেশ কিছু মালপত্র ছড়িয়ে তছনছও করেছে বলে স্থানীয়দের অভিযোগ। বনদপ্তর জানিয়েছে সরকারি নিয়ম মাফিক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে ।

প্রায় ঘন্টা দুয়েক পর গ্রাম থেকে জঙ্গলে ফেরার পথে মাঠের ফসলেও কিছু ক্ষতি করেছে ওই হাতিটি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top