জোড়ে তলিয়ে ১ ব্যাক্তির মৃত্যু, মেজিয়ায় দেহ উদ্ধার করল সিভিল ডিফেন্স

Malay Singha
0

স্কাই বাংলা বাঁকুড়া: মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে জোড়ে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম সমর বাউরী(৪৫) । বাঁকুড়ার মেজিয়া থানার লক্ষণবাঁন্দী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর শুক্রবার বিকেলে গ্রাম লাগোয়া জোড়ের ওপারে মাঠের কাজে যায় সমর। কাজ সেরে বাড়ি ফেরার পথে জোড় পারাপার করতে গিয়ে জলে তলিয়ে যান তিনি। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ। শুক্রবার বিকেল থেকে তল্লাশি চালানোর পর শনিবার সকালে জোড় থেকে ওই ব্যাক্তির দেহ উদ্ধার করে সিভিল ডিফেন্স টিম। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top